ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনাদিনেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট অধিবেশন থেকে ওয়াকআউট করে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ কক্ষ থেকে বের হওয়ার পরপরই এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন। সেখানে ইংরেজিতে তিনি লেখেন, “Get out Chuppu”।

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা, ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে, যাকে রাজনৈতিক মহলে এই ডাকনামেও ডাকা হয়।

পোস্টটি দেওয়ার ৩৮ মিনিটের মধ্যেই এতে দুই লাখের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ১৭ হাজার মন্তব্য জমা পড়ে। তবে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৪০ বার পড়া হয়েছে