ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজকের খেলা: আইপিএলে রাজস্থান-চেন্নাই লড়াই, সঙ্গে রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Logo সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জ থেকে পর্যবেক্ষণে জাইমা রহমান Logo বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে খামারবাড়িতে ডিএই কর্মীদের প্রতিবাদ Logo মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে Logo সংসদ এলাকায় ঘোলা পানির অভিযোগ, অসুস্থ চিফ হুইপ Logo দেশনেত্রীর স্নেহ আমার জীবনের সর্বোচ্চ অর্জন: মির্জা ফখরুল Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় উদ্ধার মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল Logo পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও ভাইরাল, ভারতীয় সংগীত পরিচালক বিশাল দাদলানিকে বয়কটের আহ্বান Logo এপ্রিলের শুরুতেই দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা: স্বাস্থ্য মন্ত্রণালয় Logo লাখ টাকার ভাতা চালু, খেলোয়াড়রা বলছেন ‘এখন নিজেরাই তুলবেন প্রতিযোগিতার মান’

সংসদ এলাকায় ঘোলা পানির অভিযোগ, অসুস্থ চিফ হুইপ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংসদ ভবন এলাকায় পানির মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে সেখানে সরবরাহ করা পানি ঘোলা ছিল এবং সেই পানি পান করায় তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (৩০ মার্চ) সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।

সংসদ সদস্যদের আবাসন প্রসঙ্গে তিনি জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের জন্য বাসা বরাদ্দ দেওয়া হবে। তবে অনেক বাসায় আসবাবপত্রের ঘাটতি ও পুরোনো কিংবা নষ্ট জিনিসপত্র পাওয়া গেছে, যেগুলো ইতোমধ্যে মেরামত বা পরিবর্তন করা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্যদের নিরাপত্তা এবং সংসদের মেডিক্যাল সেন্টারের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেম ঠিকভাবে কাজ না করায় তা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে নতুন ব্যবস্থা স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের ত্রুটি নির্ণয়ের জন্য সংসদ সদস্য রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্যান্টিনের খাবারের মান, পানির গুণগত অবস্থা এবং আসবাবপত্রের মান যাচাইয়ের জন্য নায়াব ইউসুফ আহমেদের নেতৃত্বে আরেকটি সাব-কমিটি করা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্যদের জন্য আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে অতীতের মতো অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে