ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজকের খেলা: আইপিএলে রাজস্থান-চেন্নাই লড়াই, সঙ্গে রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ Logo সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জ থেকে পর্যবেক্ষণে জাইমা রহমান Logo বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে খামারবাড়িতে ডিএই কর্মীদের প্রতিবাদ Logo মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে Logo সংসদ এলাকায় ঘোলা পানির অভিযোগ, অসুস্থ চিফ হুইপ Logo দেশনেত্রীর স্নেহ আমার জীবনের সর্বোচ্চ অর্জন: মির্জা ফখরুল Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় উদ্ধার মুক্তিযুদ্ধকালীন মর্টার শেল Logo পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও ভাইরাল, ভারতীয় সংগীত পরিচালক বিশাল দাদলানিকে বয়কটের আহ্বান Logo এপ্রিলের শুরুতেই দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা: স্বাস্থ্য মন্ত্রণালয় Logo লাখ টাকার ভাতা চালু, খেলোয়াড়রা বলছেন ‘এখন নিজেরাই তুলবেন প্রতিযোগিতার মান’

সমুদ্রে শুটিং করতে গিয়ে ডুবে গেলেন রাহুল, ঘটনার বর্ণনায় পরিচালক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা রাহুল। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের একটি দৃশ্য ধারণের সময় হঠাৎ করেই সমুদ্রে তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, শুটিং শেষ হওয়ার কিছুক্ষণ পরই ইউনিটের সবার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, আগের দিনও একই স্থানে শুটিং হয়েছিল। নির্ধারিত দৃশ্য অনুযায়ী রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র অল্প পানির মধ্যে দাঁড়িয়ে খেলাচ্ছলে পানি ছিটাচ্ছিলেন এবং ক্যামেরা পেছন থেকে ধারণ করা হচ্ছিল। এক পর্যায়ে রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে গভীর পানির দিকে এগিয়ে যান।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, পানি হাঁটু পর্যন্ত পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন ইউনিট থেকে তাকে থামতে বলা হলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি গলা পর্যন্ত পানিতে ডুবে যান এবং হাবুডুবু খেতে থাকেন। ইউনিটের সদস্যরা দ্রুত ছুটে গেলেও অল্প সময়ের মধ্যেই তিনি তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি প্রচুর পানি গিলে ফেলেছিলেন।

পরে আশপাশের নৌকা থেকে দড়ি এনে এবং সবার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তখনও তার মধ্যে কিছুটা সাড়া ছিল। দ্রুত তাকে গাড়িতে করে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে কাজ করেছেন রাহুল। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব—সব ক্ষেত্রেই ছিল তার সক্রিয় উপস্থিতি। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়ছিল। এছাড়া সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও তাকে দেখা গেছে, যেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অভিনয়ে হাতেখড়ি নেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের নাটকের মাধ্যমে, বিজয়গড় থিয়েটার দলের হয়ে। পরবর্তীতে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেন। বড়পর্দায় তার অভিষেক ঘটে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে, যা মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর তিনি একাধিক বাণিজ্যিক ও মূলধারার চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে