ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা

সিরিয়ার ৭০ সেনা কর্মকর্তাকে ফেরত পাঠাল লেবানন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিরিয়ার ৭০ সেনা কর্মকর্তাকে ফেরত পাঠাল লেবানন।

সিরিয়ার প্রায় ৭০ কর্মকর্তা ও সেনাসদস্যকে বহিষ্কার করেছে লেবানন। শনিবার ( ২৮ ডিসেম্বর) তাদের দামেস্কে ফেরত পাঠানো হয়। লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন যুদ্ধ পর্যবেক্ষক জানান, তারা অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছিল। খবর রয়টার্সের।

৮ ডিসেম্বর আসাদ সরকার পতনের পর সিরিয়ার অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান।

সিরিয়ায় লন্ডন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এবং লেবাননের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে বিভিন্ন পদে থাকা সিরিয়ান সামরিক কর্মীদের লেবাননের উত্তর আরিদা ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
 
সীমান্ত দিয়ে সিরিয়ায় ফেরত যাওয়ার পর  নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষ তাদের আটক করেছে বলেও জানায় এসওএইচআর এবং নিরাপত্তা কর্মকর্তা।  

নতুন প্রশাসন সাম্প্রতিক দিনগুলোতে আসাদ সরকারের ঘনিষ্ঠদের মধ্যে যাদের আটক করতে বাকি আছে তাদের বিরুদ্ধে একটি বড় নিরাপত্তা ক্র্যাকডাউন চালাচ্ছে।
 
তবে এ বিষয়ে লেবানিজ ও সিরিয়ার সরকারি কর্মকর্তারা কোনো তথ্য জানাতে অস্বীকার করেছেন।

এর আগে শুক্রবার রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে যে আসাদের চাচা রিফাত আল-আসাদ সম্প্রতি বৈরুত থেকে দুবাইয়ে চলে গেছেন। যাকে ১৯৮২ সালে বিদ্রোহ দমনে চালানো নৃশংসতার জন্য সুইজারল্যান্ডে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।
 
এই মাসের শুরুর দিকে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি বলেছেন, আসাদের শীর্ষ উপদেষ্টা বুথাইনা শাবানও বৈরুতে ছিলেন এবং সেখান থেকে অন্য কোথাও চলে গেছেন। তিনি বৈধভাবে লেবাননে প্রবেশ করেছিলেন।
 
এছাড়া সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক আরবি টেলিভিশন আল আরাবিয়ার সাথে একটি সাক্ষাৎকারে, মাওলাভি বলেছেন যে অন্যান্য সিরিয়ান কর্মকর্তারা লেবাননে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে