ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার

সৎ থাকার বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সৎ থাকার বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা।

র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তানজিন তিশা। এখন তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ। অসংখ্য দুর্দান্ত নাটক উপহার দিয়েছেন তিশা। কাজের প্রতি সৎ থাকা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।

কিছু দিন আগে নতুন নাটকের সুখবর দিয়েছিলেন এই অভিনেত্রী। নতুন নাটক ‘খুনসুটি’ দেখানো হয় গত নভেম্বরে।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে তিশা বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এ জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, ‘জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো ‍দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারে না।’

তবে মাদককাণ্ড নিয়ে সম্প্রতি জড়িয়েছে তিশার নাম। সেই গুঞ্জনের কোনো জবাব দেননি তিনি।
 
এরই মধ্যে তিশা নাম লিখিয়েছেন সিনেমাতে। ‘ঘুমপরী’ নামের সিনেমায় দেখা যাবে তাকে। তার সঙ্গে জুটি বাঁধছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। অসাধারণ গল্প নিয়ে হাজির হবেন তানজিন তিশা।
 
প্রসঙ্গত, র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হয় তিশার। এরপর টেলিফোন নেটওয়ার্ক রবির বিজ্ঞাপনে দর্শকের নজরে পড়েন। তারপরই নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এ অভিনেত্রী।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৫২ বার পড়া হয়েছে