ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৯০ লাখ ডলার করে বৈদেশিক আয় এসেছে দেশে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে গত বছরের একই সময়ে প্রাপ্তি ছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।”

তিনি আরও জানান, ২০ অক্টোবর একদিনেই দেশে এসেছে প্রায় ৭ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯৩৬ কোটি ৫০ লাখ ডলারে, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বরে দেশে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার—যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৭৮ বার পড়া হয়েছে