ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সারাদেশে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ১১২ জন কর্মকর্তা বদলির সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান। এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং দেশের বিভিন্ন উপজেলা ও থানায় দায়িত্ব পালনকারী ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অন্যত্র দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না হলে, ওইদিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
১০৩ বার পড়া হয়েছে