ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ইটভাটা শ্রমিক সর্দারের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মোস্তাক হোসেন নামে এক ইটভাটা শ্রমিক সর্দারের ওপর গলা কেটে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে খালিশপুরের পুরুন্দপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি পৌরসভার পাতিবিলা এলাকার আবুল হোসেনের ছেলে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে প্রধান অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশ। বাবুল মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ও খালেকের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোস্তাক ও বাবুল উভয়েই ইটভাটায় শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন। শ্রমিক সরবরাহের নামে বাবুল মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিলেও শ্রমিক না দিয়ে টালবাহানা শুরু করেন।

বুধবার বিকেলে বাবুল টাকা ফেরত ও শ্রমিক দেওয়ার কথা বলে মোস্তাককে মারুফদহ এলাকায় নিয়ে যান। সেখানে কথা বলা শেষে সন্ধ্যায় দুজন একই মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে মোস্তাক বাকি টাকা দিতে চাপ দিলে বাবুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপদহ–পুরুন্দপুর মাঠে পৌঁছে পেছন থেকে ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে মোটরসাইকেল থেকে তারা পড়ে যান। উঠে বাবুল আবারও মোস্তাকের ঘাড়ে ছুরি চালান। পরে পথচারীরা এগিয়ে এলে বাবুল সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাবুলকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে