ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি

ভোট কারচুপির যে কোনো উদ্যোগের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা গোলাম পরওয়ারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। তার দাবি, পক্ষপাতমূলক আচরণ বা ভোট ডাকাতির মতো কোনো চেষ্টা হলে তার ফল অত্যন্ত কঠিন হবে।

শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণসমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তৃতাকালে পরওয়ার অভিযোগ করেন, “অনেকেই অর্থের প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করতে চাইছে, কিন্তু দুর্নীতির টাকায় সত্যের পথে থাকা মানুষের বিবেক কেনা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, জামায়াতকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে—যেমন ‘জান্নাতের টিকিট বিক্রির’ মতো মিথ্যা দাবি। তার ভাষায়, ভয় দেখানো, অপপ্রচার বা অর্থের প্রভাব ব্যবহার করে দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দমিয়ে রাখা যাবে না।

পরওয়ার নির্বাচন সুষ্ঠু করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম। অন্যান্য বক্তারা জানান, আগামী নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী ‘একটি নতুন রাষ্ট্র’ গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে