ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

রোববার (১ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বার্তায় জানানো হয়, বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।

একই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ এক বিবৃতিতে বলেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্যে চালানো এই হামলা আন্তর্জাতিক ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ। তিনি অবিলম্বে ইরানের ওপর সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানান।

এদিকে, মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনির পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৫২ বার পড়া হয়েছে