ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বুধবার শুরু হচ্ছে চরমোনাই তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চরমোনাই তরিকার বার্ষিক তিনদিনব্যাপী মাহফিল আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে প্রতি বছরের মতোই এবারও আয়োজন করা হচ্ছে এই ধর্মীয় সমাবেশ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার জোহর নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ান প্রদান করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের সব কার্যক্রম।

পুরো তিনদিনে সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান দেবেন মুফতি রেজাউল করীম। মাঝের তিনটি বয়ান করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া দেশের বিভিন্ন প্রখ্যাত আলেমও বিভিন্ন সময়ে বক্তব্য রাখবেন।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের তত্ত্বাবধানে মাহফিলের সার্বিক আয়োজন পরিচালনা করবে বাংলাদেশ মুজাহিদ কমিটি। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দেশের শীর্ষ আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে উলামা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন শুক্রবার (২৮ নভেম্বর) একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, বিপুল সংখ্যক মুসল্লিদের সেবা ও নিরাপত্তার জন্য এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। চিকিৎসার জন্য রয়েছে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল, যেখানে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ চিকিৎসকরা। রোগীদের জরুরি প্রয়োজনে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। পুলিশ–আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন, আর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে