ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি দলের কিছু কর্মী প্রকাশ্যে মাদক সেবন করছে। মাদক গ্রহণের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও যদি বেশি খাওয়ার ইচ্ছা থাকে তবে বুড়িগঙ্গার পানি খেলেও যেন মাদক না খায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পাটওয়ারী অভিযোগ করেন, এলাকায় একাধিক ব্যক্তি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং তাদের দ্বারা কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মাদকাসক্ত কর্মী শেষ পর্যন্ত নিজের নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের জন্যই হুমকি হয়ে দাঁড়ায়।

অনলাইনে গেমস ও ভার্চুয়াল প্রতিরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সরাসরি মাঠে নামতে পারে না, তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় এখন এই প্রতিরোধ ছড়িয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনী পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ করে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সীমিত সংখ্যক বিলবোর্ড ব্যবহার করার নিয়ম থাকলেও একজন ব্যক্তি শত শত বিলবোর্ড লাগিয়েছেন। এসব অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই টাকা কি মাদক ব্যবসা নাকি চাঁদাবাজি থেকে এসেছে—তা জনগণ জানতে চায়।

তিনি আরও বলেন, তাদের প্রচারণার অর্থ এসেছে জনগণের দেওয়া অনুদান ও ক্রাউড ফান্ডিং থেকে। সীমিত সংখ্যক পোস্টার ও ব্যানার লাগানো হলেও সেগুলো রাতের আঁধারে সরিয়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও একটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে বলেও তারা শুনতে পাচ্ছেন।

নারীদের ওপর হামলার বিষয় উল্লেখ করে পাটওয়ারী বলেন, এ ধরনের সহিংসতা আর সহ্য করা হবে না। তিনি ১২ তারিখের নির্বাচনে কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা হলে দেশব্যাপী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, তারা একটি নতুন বাংলাদেশ চান, যেখানে কেন্দ্র দখল বা নির্বাচন প্রকৌশলের কোনো জায়গা থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
১৪৪ বার পড়া হয়েছে