ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সীমিতভাবে চালু হলো রাফাহ ক্রসিং, শুরু হলো যাতায়াত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজা উপত্যকা ও মিসরের সংযোগস্থল রাফাহ সীমান্ত ক্রসিং আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু করেছে। ২০২৪ সালের মে মাসে ইসরায়েল এই ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম আংশিকভাবে এটি চালু হলো। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ থেকে গাজার কিছু বাসিন্দা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক অস্ত্রবিরতির প্রথম ধাপ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজার প্রশাসনিক ব্যবস্থাপনায় গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ জানান, সোমবার থেকে উভয় দিকেই ক্রসিংটি খোলা থাকবে। অর্থাৎ, আজ শুধু গাজা থেকে বের হওয়া যাবে, আর আগামীকাল থেকে প্রবেশ ও প্রস্থান—দুই দিকের চলাচলই সম্ভব হবে। তবে যাত্রীসংখ্যা থাকবে খুবই সীমিত।
সিএনএনকে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রতিদিন সর্বোচ্চ ১৫০ জন ফিলিস্তিনিকে গাজা ত্যাগের অনুমতি দেওয়া হবে। অপরদিকে, গাজায় প্রবেশ করতে পারবে সর্বোচ্চ ৫০ জন।
প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া অস্ত্রবিরতির প্রথম শর্ত ছিল রাফাহ ক্রসিং পুরোপুরি খোলা রাখা। কিন্তু সব জীবিত ও মৃত জিম্মিকে ফেরত না দেওয়া পর্যন্ত ইসরায়েল তা বাস্তবায়নে অস্বীকৃতি জানায়। গত সপ্তাহে সর্বশেষ মৃত জিম্মি রান গিভিলির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তরের পরই সীমান্ত ক্রসিংটি পুনরায় আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৬১ বার পড়া হয়েছে