ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে।

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় জানা গেছে। তার নাম সাহিদা বেগম (২৪)। তিনি ঢাকার ওয়ারীর একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাহিদার মা জরিনা খাতুন লাশ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান।

সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ ঘিরে রাখে পুলিশ। নমুনা সংগ্রহ করে পিবিআইয়ের বিশেষ টিম।

ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। 
স্থানীয়রা জানান, ভোরে ওই নারীকে এক যুবকের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। এসময় কথা কাটাকাটিও হয় তাদের মধ্যে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুব কাছ থেকে গুলি করা হয় ওই তরুণীকে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে