ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটের মাধ্যমে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে তারা দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় ৮৫ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৬টি ফ্লাইটে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লেবাননের চলমান সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকার জানিয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া, যারা দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে