ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন।

উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে অনুর্ধ ১৬ ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও আজদ-রিফাত গ্রুপের পরিচালক তাজুল ইসলাম রাজীব, একাডেমির  প্রতিষ্ঠাতা কোচ খলিলুর রহমান দোলন, সাবেক ফুটবল কোচ ও শুকতারা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি, আজমল হোসেন বিদ্যুৎ ও মিঠুন চৌধুরীসহ একাডেমির কর্মকর্তারা।

পরে অতিথিরা কেক কেটে একাডেমির রজত জয়ন্তী উদযাপন করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সবাইকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান তাজুল ইসলাম রাজীব বলেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে হলে একটি ভালো ক্লাব, ভালো ফুটবল দল ও স্পন্সর সবচেয়ে বেশি প্রয়োজন। সমাজের বিত্তবান ক্রীড়ানুরাগীরা পাশে দাঁড়ালেই সেটা সম্ভব।  যার ফলস্বরূপ এই একাডেমি থেকে ১৯ জন খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে