ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ বছর কারাগারে বন্দি জীবন শেষে মুক্তি পাচ্ছেন তৎকালীন বিডিআরের ১৬৮ জন জওয়ান। ইতোমধ্যে একে একে কারাগার থেকে বের হতে শুরু করেছেন সাজাভোগ করা সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে বের হতে থাকেন।

দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে আপ্লুত সাজাভোগ করা বিডিআর জওয়ানরা। অন্যদিকে, প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত হয়েছে পড়েন স্বজনরাও। কারাফটকের সামনে অনেককে কান্না করতেও দেখা যায়।

এদিন, সকাল থেকেই কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারারের কারা ফটকের সামনে স্বজনদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। একই সময় গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনেও ফুল হাতে জড়ো হন স্বজনরা।

কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ বন্দিকে আজ মুক্তি দেয়া হচ্ছে। আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৭ জন। যাদের মধ্যে ১২ বন্দি ছিলেন হাই-সিকিউরিটিতে।

কারাগার থেকে মুক্তি পাওয়া অনেকেই বেরিয়ে এসে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে তাদের জীবনের অমূল্য ১৬ বছর ফিরিয়ে দেয়ার দাবিও তুলেন অনেকে। গত রোববার, পিলখানা ট্রাজেডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৫২ বার পড়া হয়েছে