ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খানকে নিয়ে শোবিজ অঙ্গনে চর্চার শেষ নেই। এবার ভক্তদের সুখবর দিয়েছেন তার বিয়ের। আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসবেন লাস্যময়ী এই অভিনেত্রী। খবর জিও নিউজ।

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান।

কুবরা খান বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’

পাত্র অভিনেতা গহর রশিদ। কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
 
২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে