ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম।

গত কয়েক বছর ধরেই বাড়ছে বিশ্বের এক নম্বর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এর দাম আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত পদক্ষেপের পর তা হু হু করে বাড়তে শুরু করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপরই বিটকয়েনের দাম ২.৫ শতাংশ বেড়ে যায়।

এদিন সন্ধ্যার মধ্যে বিটকয়েনের মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৪ হাজার ৭৩৬ ডলারে। আর এর বাজারমূল্য বেড়ে হয় ২.০৭ ট্রিলিয়ন ডলার।
 
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে অন্যরকম উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিটকয়েনসহ আরও একাধিক ক্রিপ্টোকারেন্সির দর বেড়েই চলেছে। গত সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পরই বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ডলারের ওপর উঠে যায়।
 
বর্তমানে মার্কেট ভ্যালু তথা বাজারমূল্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। দ্বিতীয় অবস্থানে থাকা ইথেরিয়ামের দামও ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৮১ ডলারে দাঁড়ায়। 
 
বিশেষজ্ঞদের মতে, মূলত ট্রাম্পের শপথ নেয়ার বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের জন্ম দিয়েছে। কারণ ট্রাম্প এরই মধ্যে ক্রিপ্টোবান্ধব হিসাবে পরিচিতি পেয়েছেন।
 
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিয়মকানুন ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার বিষয় রয়েছে। 
 
আদেশে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দেখভাল করার জন্য ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেটস নামে একটি ওয়ার্কিং গ্রুপও প্রতিষ্ঠা করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে