ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রধান উপদেষ্টার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানো হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তারের এক সাক্ষাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে নুরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তার চিকিৎসার জন্য বিদেশে নেয়া অত্যন্ত জরুরি।

এই অবস্থায় প্রধান উপদেষ্টা দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে বলেন। তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনার তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল গেজেট আকারে এটি প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
২১৯ বার পড়া হয়েছে