ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ করল দিল্লি আদালত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব ইস্যুতে করা মামলা শেষ পর্যন্ত খারিজ করেছেন দিল্লির একটি আদালত।

বিজেপির অভিযোগ ছিল, সোনিয়া ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রথম এই অভিযোগ উত্থাপন করেন। পরবর্তীতে বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি আদালতে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান।

আদালতের রায়ে বলা হয়, মামলাটি গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মামলাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। এ সিদ্ধান্তে কংগ্রেসের এই সংসদ সদস্য স্বস্তি পেয়েছেন।

বিতর্কের সূত্রপাত হয় বিজেপির দাবি থেকে—১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়ার নাম তোলা হয়েছিল, অথচ তিনি আরও তিন বছর পর ভারতীয় নাগরিকত্ব পান। এই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তেজনা ছড়ায় এবং শেষমেশ তা আদালতে পৌঁছায়।

ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর ভারতীয় রাজনৈতিক পরিবারে যোগ দেন। পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব নিয়ে তিনি কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে