ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

স্লোভেনিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সরকার এ সিদ্ধান্ত কার্যকর করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্লোভেনিয়াই প্রথম দেশ।

এর আগে গত আগস্টে, ইসরাইলের প্রতি অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে একই দেশ। এছাড়া ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্যের অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল তারা।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও স্লোভেনিয়া অগ্রগামী ছিল। ২০২৪ সালের জুনে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের পর তারাও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। গাজায় ইসরাইলি হামলার কঠোর সমালোচক দেশগুলোর মধ্যে স্লোভেনিয়াকে অন্যতম ধরা হয়।

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসারও প্রকাশ্যে গাজার ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেটিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে