ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রোমে লুলার সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের বৈঠক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইতালির রাজধানী রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দফতরে আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)’-এর এক সেশনের বিরতিতে এ সাক্ষাৎ হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

রোমে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। তাঁর বক্তব্যে তিনি বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান জানান এবং ক্ষুধামুক্ত পৃথিবী গঠনে ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেন।

অধ্যাপক ইউনূসের ছয় দফা প্রস্তাব

1. সংঘাত বন্ধ ও সংলাপ শুরু: যুদ্ধ থামিয়ে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং ক্ষুধাপীড়িত অঞ্চলে খাদ্য পৌঁছানো নিশ্চিত করতে হবে।

2. এসডিজি ও জলবায়ু পদক্ষেপ: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার পূরণ করতে হবে; একইসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

3. আঞ্চলিক খাদ্য ব্যাংক: খাদ্য সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন জরুরি।

4. তরুণ উদ্যোক্তাদের সহায়তা: কৃষি ও স্থানীয় ব্যবসায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্বের সুযোগ বাড়াতে হবে।

5. বাণিজ্যনীতিতে সহযোগিতা: খাদ্য নিরাপত্তা রক্ষায় রফতানি নিষেধাজ্ঞা তুলে দিয়ে বাণিজ্যনীতিকে সহায়ক করতে হবে, প্রতিবন্ধক নয়।

6. প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ: বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুবিধা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে