ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

চাকসু নির্বাচনে ২৪টি পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়, এজিএস পদে ছাত্রদলের প্রার্থী নির্বাচিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার অধিকাংশ পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতি’ শিক্ষার্থী জোট। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়লাভ করেছেন ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব।

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে একমাত্র ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করা হয়।

চাকসুর আওতায় থাকা ১৪টি হলের ভোটগণনার ফলাফলে দেখা যায়—

  • ভিপি ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,২২১ ভোট
  • তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট
  • জিএস সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭,২৯৫ ভোট
  • তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাফায়েত হোসেন (ছাত্রদল) পেয়েছেন ২,৭২৪ ভোট
  • এজিএস আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ৬,৪৪১ ভোট
  • তার বিপরীতে থাকা শিবির-সমর্থিত সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট

চাকসু নির্বাচনে মোট ২৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি পদে জয়লাভ করেছে শিবির-সমর্থিত ‘সম্প্রীতি’ জোট। ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কেবল এজিএস পদে বিজয় এসেছে।

এছাড়া, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব নামের একজন স্বতন্ত্র প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
২৩১ বার পড়া হয়েছে