ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে, এবার শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরুন: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার তার সক্ষমতার মধ্যে থেকে যথাসাধ্য করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষকদের রাজপথ ছেড়ে পাঠদানে ফিরে যাওয়ার আহ্বান জানান।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, অর্থ মন্ত্রণালয় শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ নির্ধারণ করে সম্মতি দিয়েছে, যা কমপক্ষে দুই হাজার টাকা হবে। তিনি বলেন, “সীমিত সম্পদের মধ্যেও সরকার চেষ্টা করেছে শিক্ষকদের দাবি মেটাতে। শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষক সমাজের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে শ্রেণিকক্ষ ফাঁকা রেখে আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই। সরকারের সদিচ্ছা বিবেচনায় নিয়ে শিক্ষক সমাজের এখন শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়া উচিত।”

তবে, আন্দোলনকারীরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছে। শিক্ষক নেতারা জানিয়ে দিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে