ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

দিল্লির বাতাসে বিষ! ১৬ গুণ বেশি দূষণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার শহরটির বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সীমার ১৬ গুণ ছাড়িয়েছে।

দিল্লিতে শীত আসলেই বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়। ঠান্ডা বাতাসে ধোঁয়া আটকে যায় নিচের স্তরে, আর খড় পোড়ানো, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

দীপাবলির আতশবাজিতে দূষণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক জায়গায় নিষিদ্ধ আতশবাজি ফোটানো হয়েছে।

‘আইকিউএয়ার’-এর তথ্যে দেখা গেছে, শহরের কিছু এলাকায় প্রতি ঘনমিটারে পিএম ২.৫ কণার পরিমাণ ২৪৮ মাইক্রোগ্রাম—যা মানুষের রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার ও শ্বাসযন্ত্রের রোগ বাড়ায়।

সরকার ‘ক্লাউড সিডিং’-এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে