ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার চেষ্টার ঘটনায় সাতজনকে আটক করেছে র‍্যাব। শনিবার (২০ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৪ এ তথ্য নিশ্চিত করে।

আটক ব্যক্তিরা হলেন—লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মিরাজ হোসেন আকন (৪৬)। র‍্যাব জানায়, দিপু চন্দ্র দাশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার ডুবালিপাড়া এলাকায়। পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাশকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়। পরে উত্তেজিত জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন দেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় শুক্রবার নিহতের ভাই বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের কথা শোনা গেলেও বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। অভিযোগের সুনির্দিষ্ট তথ্য বা কে অভিযোগ তুলেছিল—এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো বিস্তারিত জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
২০১ বার পড়া হয়েছে