ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও প্রয়াত নেতা শরিফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে তাদের অফিসিয়াল জার্সি উৎসর্গের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২০ ডিসেম্বর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। তরুণ এই জনপ্রিয় নেতার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়াজগৎ ও শোবিজসহ সর্বত্রই চলছে শোক প্রকাশ।

হাদির মৃত্যুর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশন তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শহীদ হাদির স্মৃতিকে অম্লান রাখতে তারা নিজেদের জার্সি তার নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, ‘শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে আমাদের অফিসিয়াল জার্সি তার স্মরণে উৎসর্গ করা হচ্ছে। আলাদা কোনো অনুষ্ঠান আয়োজন না করে সামাজিক যোগাযোগমাধ্যমেই জার্সি উন্মোচন করা হবে।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে দেশের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় পৌঁছায়। আজ বিকেলে সংসদ ভবন এলাকায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম সমাধিস্থলের নিকট তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে