ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা।

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান তারা।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সকাল থেকে সচিবালয়ে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তারও আগে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেয়া হয়। কিন্তু তারপরও পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না সাংবাদিকরা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১১২ বার পড়া হয়েছে