ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা বিবেচনায় রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয় করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে, ব্যবসায়ী মহল সরকারের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, তারা আগে থেকেই দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন এবং আরও বাড়ানো হলে তা তাদের জন্য ভালো হতো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৩ বার পড়া হয়েছে