ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, রাজাকার-আলবদর ইস্যুটি এখন আর প্রাসঙ্গিক নয় এবং সংসদে উপস্থিত কেউই এসবের সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি আরও দাবি করেন, মুক্তিযোদ্ধা প্রসঙ্গ উঠলে তিনিও নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচনা করেন। নিজের অতীত অভিজ্ঞতা তুলে ধরে তাহের বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের সীমান্তবর্তী বাড়িতে ভারতে যাওয়ার পথে শরণার্থীরা আশ্রয় নিতেন।

তিনি জানান, ওই সময় তারা সীমান্ত এলাকায় সেনা টহলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং উপযুক্ত সময়ে শরণার্থীদের নিরাপদে সীমান্ত পার হতে সহায়তা করতেন।

তাহেরের মতে, সেই প্রেক্ষাপটে তাকে আলাদাভাবে রাজাকার বা আলবদর হিসেবে চিহ্নিত করার কোনো ভিত্তি নেই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
২ বার পড়া হয়েছে