ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির

আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন ব্যারিস্টার সুমন।

আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (২২ অক্টোবর) আদালতে রিমান্ড শুনানি শেষে এ কথা বলেন তিনি।

এদিন যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নাকচ করেন আদালত।

বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সুমনকে। এসময় তাকে হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে পুলিশের কড়া প্রহরায় তাকে আদালতে তোলা হয়।
 
রিমান্ড শুনানি শেষে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
 
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
 
এসময় ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার।’
 
ছাত্র-জনতার আন্দোলনের সময় গেল ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ৩ নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এই আইনজীবী ও সাবেক আইন প্রণেতাকে। এসময় নিজেই সাংবাদিকদের দেখান তার হাতের হাতকড়া।
 
মামলার শুনানিতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ভোট ডাকাতি ও দুর্নীতির অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এছাড়া স্বতন্ত্র এমপি হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের পক্ষে তার বক্তব্যের নিন্দা জানান তারা। পরে মামলায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
 
এদিকে আসামির আইনজীবীরা কোনো যুক্তিতর্ক ছাড়াই সুমনের জামিন আবেদন করেন। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড আদেশ দেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
 
শুনানির সময় বিচারকের কাছে নিজের পক্ষে কথা বলার আবেদন করেন ব্যারিস্টার সুমন। আদালত তাকে অনুমতি দিলেও পরে কিছু বলেননি তিনি।
 
সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে বোনের বাসা থেকে গ্রেফতার করা হয় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যকে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে