ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

আইরিশদের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অগ্রগতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছেন। ওপেনার পারভেজ ইমন এবার দিয়েছেন সবচেয়ে বড় লাফ।

তিন ম্যাচের সিরিজে তিন ইনিংস মিলিয়ে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করা ইমন টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ২১ ধাপ উপরে উঠে এসে ৩৮তম স্থানে অবস্থান করছেন।
অন্যদিকে সিরিজে দুই ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহীদ হৃদয়ও র‍্যাঙ্কিংয়ে উন্নতি পেয়েছেন। ব্যাটিং তালিকায় তিনি ৫ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে।

বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন ১০ নম্বরে; সর্বশেষ হালনাগাদে তিনি আরও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।
এছাড়া স্পিনারদের মধ্যেও উন্নতি দেখা গেছে। শেখ মেহেদী তিন ধাপ এগিয়ে এখন ১৪তম অবস্থানে, আর রিশাদ হোসেন পাঁচ ধাপ উন্নতি পেয়ে অবস্থান করছেন ১৯তম স্থানে। নাসুম আহমেদও পাঁচ ধাপ উপরে উঠে ২৫তম স্থানে জায়গা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে