ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

জিসান ও মোসাদ্দেকের ঝলকে নাটকীয় জয়, নর্থ জোনকে সঙ্গে নিয়ে ফাইনালে সেন্ট্রাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিসিএল ওয়ানডে আসরে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে থাকা নর্থ জোনের বিপক্ষে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে সেন্ট্রাল জোন। ৩২৩ রানের বড় লক্ষ্য তাড়া করে জিসান ইসলামের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করে তারা।

আজ (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নর্থ জোন ৭ উইকেটে তোলে ৩২২ রান। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন ৪ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের ফলে মাহিদুল অঙ্কনের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোন ফাইনালে জায়গা করে নেয়।

নর্থ জোনের ইনিংসে শুরুতেই নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দ্রুত ফিরে গেলেও তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ১৩৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। তানজিদ ৯২ রান করেন, আর হৃদয় সেঞ্চুরি তুলে নেন ১১৩ বলে ১০২ রান করে। শেষ দিকে সাব্বির রহমানের ৭৩ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় নর্থ জোন। সেন্ট্রালের হয়ে আবু হায়দার রনি নেন চার উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সেন্ট্রাল জোন। জিসান ইসলাম একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি হাঁকান। তিনি ৯৩ বলে ১২৭ রান করে আউট হন। মাঝের দিকে চাপ বাড়লেও শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ২৬ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংসে জয় নিশ্চিত হয় সেন্ট্রালের।

দিনের অন্য ম্যাচে বগুড়ায় অনুষ্ঠিত খেলায় ইস্ট জোন ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় সাউথ জোনের বিপক্ষে। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইস্ট জোনও বিপদে পড়লেও শেষ দিকে হাসান মাহমুদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নিয়ে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রাখে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৬২ বার পড়া হয়েছে