ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ফুটবলে আসছে নতুন নিয়ম, জুন থেকে কার্যকর করবে আইএফএবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ওয়েলসের Hensol Castle-এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ফুটবলের কয়েকটি নতুন বিধি অনুমোদন দিয়েছে International Football Association Board (আইএফএবি)। এসব পরিবর্তন আগামী ১ জুন থেকে কার্যকর হবে এবং আসন্ন বিশ্বকাপেও নতুন নিয়মগুলোর প্রয়োগ দেখা যাবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেলোয়াড় বদলির ক্ষেত্রে দলগুলো সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিবর্তন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে কমপক্ষে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।
এছাড়া, সময়ক্ষেপণ রোধে থ্রো-ইন ও ডেড বল থেকে গোলকিক নেওয়ার সময় রেফারি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারবেন, যদি তার মনে হয় খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে দেরি করছে। কোনো খেলোয়াড়ের চোটের কারণে খেলা থেমে গেলে তাকেও অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
খেলার গতি অক্ষুণ্ন রাখা এবং অপ্রয়োজনীয় বিরতির সময় কমানোর লক্ষ্যেই এই নতুন বিধিগুলো প্রণয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৫২ বার পড়া হয়েছে