ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

 আইসিজি: শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বলেছে, মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে বড়সড় প্রভাব পড়বে। সংস্থাটি মনে করে, এই রায় তাকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ প্রায় নিঃশেষ করে দিয়েছে।

সংস্থার বাংলাদেশবিষয়ক কনসালট্যান্ট থমাস কিয়ান এক বিবৃতিতে মন্তব্য করেন, গত বছরের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য হাসিনা দায়ী—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তিনি স্বীকার করেন যে বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনাও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে আওয়ামী লীগকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং অন্তর্বর্তী সরকারের সমর্থকদের ওপর অতিরিক্ত দমন বন্ধ করা উচিত। আইসিজি মনে করে, শেখ হাসিনা দলীয় নেতৃত্ব থেকে সরে না দাঁড়ালে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথও কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে