ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের গণপরিবহন খাতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী বাস, ট্রেন ও লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ। ঈদ উপলক্ষে প্রায় এক সপ্তাহের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে প্রস্তুত হচ্ছে পরিবহন খাত।
রাজধানী থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। যাত্রীদের প্রত্যাশা, এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও আনন্দঘন। তবে জ্বালানি সংক্রান্ত বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগে আছেন পরিবহন মালিকরা।
অন্যদিকে, কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করলেই চোখে পড়ে ঈদযাত্রাকে ঘিরে নেওয়া নানা প্রস্তুতি। শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে সেখানে বাঁশের বেষ্টনি স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
ঈদযাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাওয়া ও ফেরার অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হয়েছে। তবে টিকিট না পেয়ে অনেককেই কমলাপুর স্টেশনে খোঁজ নিতে দেখা গেছে।
নৌপথেও নেওয়া হচ্ছে সমান প্রস্তুতি। সদরঘাটে লঞ্চগুলোকে নতুন করে রঙ করে সাজানো হচ্ছে। সারা বছর বাসের আধিপত্যে কিছুটা গুরুত্ব কমে গেলেও ঈদের সময় নৌযানের চাহিদা অনেক বেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ছুটির এই সময়ে প্রতিদিন প্রায় দেড় লাখ যাত্রী নৌপথে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন।
ঈদযাত্রা নিরাপদ রাখতে পুরো সময়জুড়ে ঘাট এলাকায় টহলে থাকবে কোস্টগার্ড, নৌপুলিশ ও র‍্যাব সদস্যরা। অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে টার্মিনালগুলোতে কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৫৬ বার পড়া হয়েছে