ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন না করায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। একইসঙ্গে এ সিদ্ধান্ত সম্পর্কে রাঙ্গামাটি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙ্গামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান আবদুল্লাহ আল মামুন। তবে তিনি কোনো পূর্বঘোষণা বা অনুমতি ছাড়াই দায়িত্ব পালনে অনুপস্থিত থাকেন।
নির্বাচন কমিশনের মতে, এ ধরনের আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণের শামিল। এ কারণে একই আইনের ধারা ৫(৩) অনুযায়ী তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫০ বার পড়া হয়েছে