ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

আগামী সপ্তাহে সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্ধিতাংশ উত্তরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী সপ্তাহে আরও একটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে