ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আপিল শুনানিতে নিরপেক্ষতার দাবি সিইসির, সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় ইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আপিল শুনানির কোনো পর্যায়েই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা নয় দিনের আপিল শুনানি শেষ হওয়ার পর আপিলকারীদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন।
সিইসি বলেন, নয় দিনব্যাপী আপিল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আসন্ন নির্বাচন সুন্দর ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করে। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা ৭২৩টি মনোনয়নের বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। আপিল শুনানি শেষে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। অন্যদিকে ২০০টি আপিল খারিজ করা হয়েছে এবং ৩০টি আবেদন এখনো স্থগিত রয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
১০৩ বার পড়া হয়েছে