ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আলবাসেতের মাঠে দাপুটে পারফরম্যান্সে কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে স্বাগতিকদের ২–১ গোলে পরাজিত করে কাতালানরা।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সা। ৩৯তম মিনিটে লামিন ইয়ামালের চোখধাঁধানো ভলিতে জালের দেখা পায় সফরকারীরা। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৫৬ মিনিটে রাশফোর্ডের নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো।
শেষদিকে হাভিয়ের মোরেনোর দুর্দান্ত এক গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় আলবাসেতে। তবে সমতায় ফেরার সুযোগ আর পায়নি তারা। ৯০তম মিনিটে ফেররান তরেস গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
পুরো ম্যাচজুড়ে বলের দখলে ছিল বার্সেলোনার আধিপত্য। তারা ৭৩ শতাংশের বেশি সময় বল নিয়ন্ত্রণে রেখে ১৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে