ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

আ.লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আ.লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ওই নেতার নাম সজিব মণ্ডল। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক এবং উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রোববার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মণ্ডল আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে ধরার সময় উত্তেজিতরা চর-থাপ্পড় মেরেছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন জানান, ছাত্রলীগ নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১১৬ বার পড়া হয়েছে