ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের

ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভেড়াল ঢাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগেই বড় বড় তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের আগেই তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। এবার ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্স হেলসকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিপিএলের একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী।

বড় বড় তারকাদের দলে ভেড়াচ্ছে ঢাকা ক্যাপিটালস। ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে নেয়ার আগে আজই (১১ অক্টোবর) তারা দলে ভিড়িয়েছে তানজিদ হাসান তামিমকে। গতকাল মুস্তাফিজুর রহমানকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটার জনসন চার্লসকেও দলে ভিড়িয়েছে তারা।   
 
এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার মালিকানাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস।’  
 
ড্রাফটের আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। মুস্তাফিজ আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে