ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

ইলিয়াস আলীসহ ২২৭৬ নেতাকর্মী গুম-খুন, ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইলিয়াস আলীসহ ২২৭৬ নেতাকর্মী গুম-খুন, ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ।

বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীসহ দলটির সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম-খুনসহ ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার পৃথক অভিযোগ দাখিল করা হয়।

বিএনপির গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন জানান– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে। বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে এই ক্রসফায়ারের মাধ্যমে হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

এছাড়া, একই সময়ে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীদের গুম করা হয়ছে। গুমের এসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে