ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

ইসরাইলকে ‘বেদনাদায়ক’ জবাব দেবে ইরান, মার্কিন নির্বাচনের আগেই হামলা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইসরাইলকে ‘বেদনাদায়ক’ জবাব দেবে ইরান, মার্কিন নির্বাচনের আগেই হামলা!

ইরানের হামলার জবাব দিতে এরইমধ্যে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে পাল্টা হামলা চালানো হলে তেল আবিবকে যে কঠিন পরিণতি ভোগ করতে হবে, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান। ফলে ইসরাইল আবারও ইরানি হামলার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

সিএনএন বলছে, গেল ২৫ অক্টোবর ইসরাইলের হামলার পর বিষয়টি তেমন ‘গুরুতর’ নয় বলে ইরান যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থান থেকে তারা সরে এসেছে বলেই মনে করা হচ্ছে ওই সূত্রের মন্তব্যের পর। 
 
২৫ অক্টোবরের হামলার পর প্রথমবারের মতো ইসরাইল খোলাখুলিভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করার কথা স্বীকার করে।
 
ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছেন,  

ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক।

হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, সূত্রের মতে, ‘এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’ 
  
এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে