ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ Logo জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, শূন্য সভাপতির পদ Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের

উত্তরায় বিএনপির ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নেন বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। এটি তুরাগ থানার কামারপাড়া, মেট্রো স্টেশন অতিক্রম করে ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় গিয়ে শেষ হয়।

‘চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করে আয়োজিত কর্মসূচিতে কোনো ব্যক্তিবিশেষ বা প্রার্থীর নামে স্লোগান বা ছবি প্রদর্শন করা হয়নি।

শোভাযাত্রায় কেবল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করা হয়। সঙ্গে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা।

প্রায় ১০ কিলোমিটারব্যাপী এই শোভাযাত্রায় ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
১৮১ বার পড়া হয়েছে