ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এআই–তৈরি ছবি শনাক্তে জেমিনি অ্যাপে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করল গুগল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি কি আসল নাকি এআই মডেলে তৈরি, সহজেই জানবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রায়ই এমন সব ছবি দেখা যায়, যা বাস্তব মনে হলেও আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। নিখুঁত মানের কারণে এসব ছবি আসল নাকি তৈরি—তা বুঝতে বেশিরভাগ সময়ই বিভ্রান্তি তৈরি হয়।

ছবি শনাক্তকরণে কিছু পদ্ধতি থাকলেও সেগুলো সবসময় নির্ভরযোগ্য তথ্য দেয় না। এই অনিশ্চয়তা দূর করতে গুগল তাদের জেমিনি অ্যাপে নতুন একটি সুবিধা যোগ করেছে, যা এআই-জেনারেটেড ছবি যাচাই করতে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড পুলিশ–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গুগল জানিয়েছে, এআই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই ভুয়া ও বিভ্রান্তিকর ভিজ্যুয়াল কনটেন্ট অনলাইনে ছড়ানোর ঝুঁকি বাড়ছে। বিশেষত গুগলের বিভিন্ন টুল ব্যবহার করে তৈরি অসংখ্য এআই-চিত্র ইন্টারনেটে ঘুরে বেড়ানোয় ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানো প্রয়োজন হয়ে পড়েছে।

নতুন ফিচার অনুযায়ী, কোনো ছবি সন্দেহজনক মনে হলে সেটি জেমিনি অ্যাপে আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী জানতে চাইতে পারবেন—‘Was this created by Google AI?’ অথবা ‘Is this AI generated?’ যদি ছবিটি সত্যিই গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি হয়, তবে জেমিনির সিন্থআইডি ওয়াটারমার্ক শনাক্ত করে ছবিটির উৎস সম্পর্কে তথ্য দেখাবে এবং সংক্ষেপে ব্যাখ্যাও দেবে কেন সেটি এআই-তৈরি হিসেবে চিহ্নিত হলো।

গুগলের বিবৃতিতে বলা হয়েছে, জেমিনি অ্যাপে সংযোজিত ওয়াটারমার্ক শনাক্তকরণ সুবিধার মাধ্যমে এখন খুব সহজেই নির্ধারণ করা যাবে কোনো ছবি গুগল এআই দ্বারা তৈরি কিংবা সম্পাদিত কি না। ফলে ব্যবহারকারীরা দ্রুতই ছবির প্রকৃত উৎস সম্পর্কে ধারণা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
২১৪ বার পড়া হয়েছে