ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

এনসিএলের সব ম্যাচ হবে সিলেটে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এনসিএলের সব ম্যাচ হবে সিলেটে।

আগামী মাসে পর্দা উঠতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের। এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরুর দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন সব ম্যাচ সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জাতীয় ক্রিকেট লিগের লাল বলের ফরম্যাট শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি। আগে থেকেই নির্ধারিত ছিল, এবারের আসরের বেশিরভাগ ম্যাচ হবে সিলেটে। শুধু কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে জানা গেল, এবারের আসরে কোনো ম্যাচই হচ্ছে না মিরপুরে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নু।

গত শনিবার এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটকে সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লোগো উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান করেছে বিসিবি। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি, যার পর্দা নামবে ২৩ ডিসেম্বর।
 
চলতি বছরের শেষদিকে অর্থাৎ ৩০ ডিসেম্বর শুরু হবে আসন্ন বিপিএল। সেই বিপিএলের আগে দেশীয় ক্রিকেটারদের জন্য ভালো একটি প্রস্তুতির মঞ্চ হতে পারে এনসিএল। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই পাওয়া যাবে না এই টুর্নামেন্টে।  
 
এনসিএলের এবারের আসরে অংশ নেবে ৮টি দল। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ শেষ করে টুর্নামেন্টে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে টি-টোয়েন্টি সিরিজ থাকায় পাওয়া যাবে না নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটারদের। এবারের এনসিএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরত যাচ্ছেন তামিম ইকবাল।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৪৫ বার পড়া হয়েছে