ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

এবার একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এবার একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না?

আসন্ন একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পায়নি বাংলা একাডেমি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে।

তবে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করতে আবারও চেষ্টা করবেন বলে সাংবাদমাধ্যমকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

অমর একুশে গ্রন্থমেলা শুরু থেকেই একাডেমি প্রাঙ্গণে হলেও ধীরে ধীরে পরিসর বাড়তে থাকায় সামনের সড়কেও বইমেলার স্টল বরাদ্দ দেয়া হয়। ২০১৪ সালে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ দেয়া হয়। মেলার মূল মঞ্চ এবং তথ্যকেন্দ্র রাখা হয় একাডেমি প্রাঙ্গণেই।

গত এক দশক ধরে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা। চলতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে বসে বইমেলার আয়োজন।

তবে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল গত মেলার সময়ই। উদ্যান ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির অংশ হিসেবে মার্চ থেকে কিছু প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা করেছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এতে ২০২৫ সালের বইমেলার জন্য উদ্যানের জায়গা বরাদ্দ দেবে না বলে প্রাথমিকভাবে জানিয়ে দেয়া হয়েছিল। 
 
বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরিয়ে বইমেলা পূর্বাচলে নিয়ে যাওয়া হবে বলেও শোনা যাচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত থেকে সরেনি- গত ৬ নভেম্বরের চিঠিতে সে কথাই স্পষ্ট করা হয়েছে।

তবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘আমরা অবশ্যই চাইব বইমেলা যেন সোহরাওয়ার্দী উদ্যানেই হয়। সেজন্য আমরা আবারও চেষ্টা করব।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে