ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন ৩ দিনের রিমান্ডে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকায় শিক্ষার্থী রিয়াজ হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তাকে সাত দিনের রিমান্ডে চান। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।

আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
 
আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখেন। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আটকের পর এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে